আন্তর্জাতিক ১ অক্টোবর, ২০১৯ ০৪:৪০

ইরানের ভয়ে বিমানে করে পালালো মার্কিন সেনা!

আন্তর্জাতিক ডেস্ক।।

ইরানের সঙ্গে সামরিক সংঘাতের শঙ্কায় এবার পিছু হটেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর যে কমান্ড এতদিন ছিল তা সাময়িকভাবে সরিয়ে দেশে ফিরিয়ে নেয়া হচ্ছে।

মার্কিন প্রশাসন জানিয়েছেন, কমান্ডটি সরিয়ে নিয়ে সাউথ ক্যারোলিনায় নেয়া হয়েছে। তবে এ জন্য কোনো ধরনের পূর্ব ঘোষণা দেয়া হয়নি।

ঘোষণা না দিয়ে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সেনা সরিয়ে নেয়ার ঘটনা গত ১৩ বছরের মধ্যে এটিই প্রথম। কমান্ড সরিয়ে নেয়ার বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

সূত্র: ওয়াশিংটন পোস্ট।