আন্তর্জাতিক ৮ অক্টোবর, ২০১৯ ১০:২৯

মৃত ভিক্ষুকের ঘরে দেড় লাখ টাকার কয়েন, ৮ লাখ ৭৭ হাজার টাকা

ডেস্ক রিপোর্ট।। 

ভারতে মৃত এক ভিখারির ঘরে প্রায় ১০ লাখ টাকা পেল পুলিশ। মুম্বাইয়ের এক ভিক্ষুকের বাড়ি থেকে ফিক্সড ডিপোজিটে জমানো ৮ লাখ ৭৭ হাজার টাকা এবং ১.৫ লাখ টাকার কয়েন পায়। সেই সঙ্গে বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এনডি টিভি জানায়।

দুর্ঘটনায় মৃত ভিক্ষুক বিরজু চন্দ্র আজাদের দক্ষিণ-পূর্ব মুম্বইয়ের গোবান্দি এলাকায় বস্তিতর ঘরে থাকা স্তুপাকার কয়েক গুণতে কয়েক ঘন্টা লেগে যায় পুলিশকর্মীদের। ওই ঘরে একাই থাকতেন আজাদ।

পুলিশ জানিয়েছে, তার সঙ্গে ছিল একটি ভোটার পরিচয়পত্র, প্যানকার্ড, এবং আধারকার্ড। ঘরে ছড়িয়ে ছিটিয়ে ছিল পুরানো খবরের কাগজ, এবং পলিথিন ব্যাগ।

পুলিশ জানায়, গত ৪ঠা অক্টোবর গোবান্দি এবং মানখুর্দের মধ্যে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় বিরজু চন্দ্র আজাদের। তার আত্মীয়দের সন্ধান করতে গোবান্দির বাড়িতে যায় পুলিশ। সেখানেই বিরজু চন্দ্রের জমানো টাকার সন্ধান পান পুলিশ কর্মীরা।