আন্তর্জাতিক ৩ আগস্ট, ২০১৯ ০৫:৪০

জুয়ায় স্ত্রী বাজি, হেরে যাওয়ায় গণধর্ষণ 

আন্তর্জাতিক ডেস্ক ।। 

জুয়ার আড্ডায় সর্বস্বান্ত। এরপর বন্ধুদের প্ররোচনায় শেষ পর্যন্ত স্ত্রীকেই বাজি রেখেছিলেন এক মদ্যপ। কিন্তু সেই বাজিতেও হেরে যায় সেই মদ্যপ। যথারীতি জুয়ায় হেরে যাওয়ায় বন্ধুদের হাতে তুলে দিতে হয় স্ত্রীকে। জুয়াখোর ও মদ্যপ ওই ‘বন্ধু’রা বাজি জেতার উল্লাসে ওই ব্যক্তির উপস্থিতিতেই নারীকে গণধর্ষণ করে। 

এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। ঘটনার শিকার ওই নারী থানায় গিয়েছিলেন পুলিশের কাছে অভিযোগ জানানোর জন্য। কিন্তু যোগীর রাজ্যের পুলিশ এফআইআর দায়ের তো করেই-নি , বরং তাকে নিরাশ করে থানার দরজা থেকেই ফিরিয়ে দিয়েছে।

জানা যায়, ওই নারী শেষমেশ আদালতের শরণাপন্ন হয়। এরপর আদালতের নির্দেশে পুলিশ গণধর্ষণের মামলা দায়ের করে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলে খবরে বলা হয়েছে।