আন্তর্জাতিক ২২ অক্টোবর, ২০১৯ ০৩:২৬

কানাডার জাতীয় নির্বাচন: এগিয়ে ট্রুডো

ডেস্ক রিপোর্ট।। 

কানাডার জাতীয় নির্বাচনে ভোট শেষে চলছে গণনা। জনপ্রিয়তা কমলেও প্রাথমিকভাবে এগিয়ে আছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। এরই মধ্যে বেশ কিছু জায়াগায় উল্লাস করেছে দলটির সমর্থকরা।  

সিবিসি নিউজের খবরে বলা হয়েছে, বড় ব্যবধানে জয় না পেলেও সরকার গঠন করতে সক্ষম হবে জাস্টিন ট্রুডোর দল। এর আগে নানা কেলেঙ্কারিতে দেশজুড়ে সমালোচনার মুখে ছিলেন প্রধানমন্ত্রী ট্রুডোর। আর এ কারণে ট্রুডোর মূল প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির অ্যান্ড্রু শিয়ার নির্বাচনে জয় পাবে বলে ধারণা করা হচ্ছিল।  

নির্বাচনে তাদের পাশাপাশি লড়ছেন বামপন্থি নিউ ডেমোক্র্যাটিক পার্টি-এনডিপি'র প্রধান জাগমিত সিং। নির্বাচনে জয়ের জন্য কোন দলকে ৩৩৮টি আসনের মধ্যে ১৭২টি আসন পেতে হবে।