আন্তর্জাতিক ৯ আগস্ট, ২০১৯ ০৪:০১

যুদ্ধ চাইলে ভারতকে উচিত শিক্ষা দিবোঃ ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক।।

কাশ্মীরের স্বায়ত্বশাসন বাতিল করার পর থেকে নতুন করে সৃষ্টি হয়েছে পাক ভারত উত্তেজনা। আর উত্তেজনার পারদ আরো চড়িয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি সাফ জানিয়ে দিলেন, যুদ্ধ চায় না পাকিস্তান। তবে ভারত যুদ্ধ চাপাতে চাইলে উচিত শিক্ষা দেওয়া হবে।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে চলমান কাশ্মীর সংকট নিয়ে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। 

ইমরান খান আরো বলেন, 'পাকিস্তান সব সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা করতে চান। তবে মোদির হিটলারি মানসিকতার জন্য সেই আলোচনা আলোর মুখ দেখে না।'