আন্তর্জাতিক ১৯ নভেম্বর, ২০১৯ ০৭:২৯

কাশ্মীরে হিমবাহ ধসে সেনাসহ নিহত ৬

ডেস্ক রিপোর্ট।। 

ভারত-পরিচালিত কাশ্মীরের সিয়াচেন হিমবাহের বরফ ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৪ জন সেনাসদস্য এবং ২ জন কুলি। সেনাবাহিনীর উর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বিবিসি।

১৮ নভেম্বর, সোমবার হিমালয়ের ১৯,০০০ ফুট (৫,৮০০ মিটার) উচ্চতায় টহল দিচ্ছেলেন ৮ জনের একটি দল। এসময় হঠাৎ বরফধস নামলে আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ৬ জন মারা যান।

উল্লেখ্য, পাকিস্তান ও ভারত আলোচনা সত্ত্বেও সিয়াচেন হিমবাহকে সেনামুক্ত করতে ব্যর্থ হয়েছে এবং এটি বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত। ১৯৮৪ সালে ভারত এই হিমবাহের নিয়ন্ত্রণ দখল করে কিন্তু, যুদ্ধের থেকে প্রাকৃতিক অনুকূল পরিস্থিতির কারণে আরো বেশি সেনা মারা গেছে।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে এই অঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটিতে একটি তুষারপাতের ঘটনা ঘটলে ১০ জন ভারতীয় সেনার একটি দল মারা যায়।

প্রসঙ্গত, এ অঞ্চলে শীতকালেই বেশিরভাগ ভূমিধস এবং তুষারপাতগুলো হয়ে থাকে,  তখন তাপমাত্রা ৬০ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যায়।