আন্তর্জাতিক ডেস্ক ।।
হোটেলের বাথরুমে এক কিশোরীর পোশাক পরিবর্তনের গোপন ভিডিও তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে দিনের পর দিন ধর্ষণেরও অভিযোগ উঠেছে। টানা দেড় বছর ধরে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরীতে বেড়াতে গিয়ে এ ঘটনার শিকার হন কিশোরী।
জানা গেছে, চাঞ্চল্যকর এ ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবকের নাম অপূর্ব সাহা। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযুক্ত যুবকের কড়া শাস্তির দাবি জানিয়েছে কিশোরীর পরিবার।
জানা গেছে, অভিযুক্ত যুবক ওই কিশোরীর সম্পর্কে আত্মীয়। দেড় বছর আগে পরিবারের সবাই মিলে পুরীতে ঘুরতে যান। সে সময় লুকিয়ে ওই কিশোরীর আপত্তিকর ছবি তুলে নেয় ওই যুবক। তারপর থেকেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিতে থাকে সে। ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ নির্যাতিতার।
জানা গেছে, সোদপুরের ঘোলা এলাকার বাসিন্দা অপূর্ব সাহা। ওই কিশোরীর পোশাক পরিবর্তনের গোপন ভিডিও তুলে নেয় সে। আর এরপর থেকেই শুরু হয় ব্ল্যাকমেইল। ব্ল্যাকমেইল করে টানা দেড় বছর লাগাতার ওই কিশোরীকে অপূর্ব সাহা ধর্ষণ করেছে। অবশেষে এই বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনা প্রকাশ্যে আসতেই পরিবারের লোকজন স্থানীয় পুলিশে লিখিত অভিযোগ জানান।
এদিকে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অপূর্ব সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।



















