আন্তর্জাতিক ২৯ নভেম্বর, ২০১৯ ০৮:২৭

ইরাকে সরকার বিরোধী বিক্ষোভে ১ দিনে নিহত ৪৫

ডেস্ক রিপোর্ট।। 

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হয়েছেন অন্তত ৪৫ জন, আহত শতাধিক।

বৃহস্পতিবার, ইরাকের রাজধানী বাগদাদসহ ৩ শহরে সরকার বিরোধী বিক্ষোভে এ হতাহত হয়।

অক্টোবরে বিক্ষোভ শুরু হওয়ার পর, একদিনে এটাই সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। বৃহস্পতিবার কেবল নাসিরিয়াতেই প্রাণ হারান ২৯ জন। আহত হয় বেশ কয়েক জন। বাগদাদে টাইগ্রিস নদীর কাছে পুলিশের গুলি ও রাবার বুলেটে মারা যায় ৪ জন। এবং নাজাফে সংঘর্ষে মৃত্যু হয় ১২ জনের।

কর্মসংস্থান, দুর্নীতি দমন ও সরকারি সেবার মান উন্নয়নের দাবিতে, অক্টোবরে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩৬০ জনেরও বেশি, আহত কমপক্ষে ১৫ হাজার।