আন্তর্জাতিক ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০৯:৪৫

পাকিস্তানে বাসে অগ্নিকাণ্ড ১৩ জনের মৃত্যু

পাকিস্তানে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। গত শনিবারের এই দুর্ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। হায়দ্রাবাদ থেকে করাচি যাওয়ার পথে নুরিয়াবাদের কাছে বাসটি দুর্ঘটনার কবলে পরে। পাকিস্তানের গণমাধ্যমের খবর।

বেশি গতি থাকার কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি উল্টে যায় কিন্তু তার আগেই বিস্ফোরণে বাসটিতে আগুন ধরে গিয়েছিল। বাসটি উল্টে যাওয়ার কারণে অনেকেই বেরিয়ে আসতে পারেননি। এর ফলে  ১৩ জনের মৃত্যু হয়। পরে স্থানীয়দের তৎ‌পরতায় কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে,তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।  প্রাথমিক তদন্তের পর এ তথ্য জানায় পুলিশ। সূত্র : দ্য ডন।