আন্তর্জাতিক ডেস্ক
করোনা পরিস্থিতিতে বিশ্ব জুড়ে স্থবির হয়েছে অর্থনীতির চাকা। চাকরিচ্যুত হয়ে বেকারত্ব বরণ করতে হয়েছে অনেককেই। অনেক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। কিন্তু এমন পরিস্থিতিতেও ব্যতিক্রম ছিলেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি। গোটা লকডাউন পর্বে তিনি প্রতি ঘণ্টায় ৯০ কোটি ভারতীয় টাকা আয় করেছেন।
বর্তমানে মুকেশ আম্বানী ৬ লাখ ৫৮ হাজার ৪০০ কোটি টাকার মালিক। করোনাকালে শুধু ফেসবুক, গুগল, সিলভার লেকের মতো দুনিয়া খ্যাত সংস্থার সঙ্গে জোট বেঁধে ২ লাখ ৭৭ হাজার ৭০০ কোটি ভারতীয় টাকা তিনি আয় করেছেন।
উল্লেখ্য, মুকেশ আম্বানি বিশ্বের শীর্ষ ধনী তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন। বিশ্বের প্রথম পাঁচ ধনী ব্যক্তির তালিকায় একমাত্র ভারতীয় রিলায়েন্স গ্রুপের কর্ণধার এই মুকেশ আম্বানি। এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপাও মুকেশ আম্বানীর দখলে।



















