আন্তর্জাতিক ২১ অক্টোবর, ২০২০ ০৪:৫০

পোল্যান্ডে রাষ্ট্রদূত হলেন বাংলাদেশের সুলতানা লায়লা হোসেন

ইন্টারন্যাশনাল ডেস্ক

পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে সুলতানা লায়লা হোসেনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

সুলতানা লায়লা বর্তমানে মরক্কোর রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি পররাষ্ট্র সার্ভিসের ১১তম ব্যাচের কর্মকর্তা। ক্যারিয়ারে সুলতানা লায়লা নয়াদিল্লি ইয়াঙ্গুনের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার কল্যাণ) হিসেবেও কাজ করেছেন তিনি।