বিনোদন ডেস্ক
কই মিল গায়া, ক্রিষ, কাহোনা পেয়ার হ্যায় ইত্যাদি সহ অনেক খ্যাতনামা ছবির তারকা হৃতিক রোশন বলিউডের পথ মাড়িয়ে এবার হলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন। লকডাউনের আগ দিয়ে মার্চেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি ‘গ্রেস’-এর সঙ্গে চুক্তি করেছিলেন।
জানা যায় আট মাস আগে যুক্তরাষ্ট্রের এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন হৃতিক রোশন। শোনা যাচ্ছে, সেই সূত্রেই হলিউডে একটি ছবিতে ডেবিউ করছেন হৃতিক রোশান। স্পাই-থ্রিলার ধাচের এই ছবিতে নিজের চরিত্রের জন্য সম্প্রতি অভিনেতার অডিশন দিতে যাওয়ার কথা ছিল লস অ্যাঞ্জেলেসে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে তিনি জুহুতে নিজের বাড়িতেই অডিশন রেকর্ড করেছেন।

অডিশন এবার অনলাইনে হয়েছে সপ্তাহ দুয়েক আগে সেই অডিশনের সেই রেকর্ড পাঠিয়েও দিয়েছেন কাস্টিং টিমের কাছে। যদি ছবির জন্য তিনি নির্বাচিত হন, তা হলে সেই মাল্টি-মিলিয়ন প্রজেক্টে মুখ্য ভূমিকায় দেখা যাবে হৃতিককে। তবে প্যারালাল লিড চরিত্রে থাকবেন হলিউডের অন্য কোনও অভিনেতা।

আপাতত ‘কৃষ ফোর’-এর শুটিং কী করে দ্রুত শেষ করা যায়, তার পরিকল্পনা চলছে। কারণ হলিউড থেকে ডাক এলে এই ছবিতে আর সময় দিতে পারবেন না তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘কৃষ থ্রি’ মুক্তির সাত বছর পূর্ণ হয়েছে বলে পোস্ট করেছেন অভিনেতা।






















