বিনোদন ডেস্ক
জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা তার ইনস্টাগ্রাম পাতায় যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ইঙ্গিত করে একটি কোলাজ ছবি শেয়ার করেছেন। এরপর থেকেই গুঞ্জন উঠেছে, তাহলে কি ট্রাম্প সমর্থক ছিলেন মিথিলা?
সদ্য অনুষ্ঠিত হওয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সেইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি। এই দলের রং নীল। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি, তাদের রং লাল, যারা এবারের নির্বাচনে হেরেছে।

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা তার ইনস্টাগ্রাম পাতায় একটি কোলাজ ছবি শেয়ার করে নিয়ে লিখেছেন, ‘লাল না হয়ে নীল হলো ক্যান?’ যেটা জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণবের ‘হোক কলরব’ গানের একটা লাইন। সে পোস্টে মিথিলা অর্ণব কে ট্যাগও দিয়েছেন। এ ছবিটি শেয়ার করার পর থেকেই ভক্তরা বিভিন্ন রকম কমেন্ট করছেন। ভক্তদের মনে কৌতুহল, তাহলে কি ট্রাম্প সমর্থক ছিলেন মিথিলা?






















