বিনোদন ২২ নভেম্বর, ২০২০ ০২:১২

যে কারণে কলকাতা যাচ্ছেন মোশাররফ করিম

বিনোদন ডেস্ক  

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ডিসেম্বরের শুরুতে কলকাতা যাচ্ছেন। জানা যায়, ‘ডিকশনারিসিনেমার ডাবিংয়ে অংশ নিতে কলকাতা পাড়ি জমাচ্ছেন তিনি। বুদ্ধদেব গুহর দুটি ছোট গল্পবাবা হওয়াস্বামী হওয়াঅবলম্বনে নির্মিত হচ্ছেডিকশনারিচলচ্চিত্রটি।

সম্প্রতি এক ভিডিও-বার্তায় এমন তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটি পরিচালক পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, সিনেমাটির দ্বিতীয় দফায় ডাবিংয়ে আগামী ডিসেম্বর অংশ নেবেন মোশাররফ করিম।  

এর আগে চলতি বছরের মার্চ সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশ ছাড়েন এই অভিনেতা। শুটিং শেষ করে ১৬ মার্চ আবার ঢাকায় ফেরেন।

ডিকশনারিসিনেমায় বাংলাদেশের মোশাররফ করিম ছাড়াও অভিনয় করছেন কলকাতার একঝাঁক তারকা। সেই তালিকায় আছে আবির চ্যাটার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, ব্রাত্য বসুর স্ত্রী পৌলমী বসু এবং চিত্রনায়িকা নুসরাত জাহান। সিনেমায় দুটি ছোটগল্পকে যুক্ত করা হবে। গল্পে মোশাররফ করিমকে এক নব্য ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে, যার শিক্ষাগত যোগ্যতা বেশি নয়। তবে ছেলেকে সে ভালোভাবে পড়াশোনা শেখাচ্ছে। জানা যায় সিনেমায় মোশাররফ করিমের নায়িকা হবেন ব্রাত্যের স্ত্রী পৌলমী বসু। ইতমধ্যে সিনেমার দৃশ্যধারণ শেষ হয়েছে।