বিনোদন ৩০ নভেম্বর, ২০২০ ০১:৫৯

এক সিনেমায় তিন প্রজন্ম

বিনোদন ডেস্ক  

এক পরিবারের তিন তারকা অভিনয় করতে যাচ্ছে বলিউডের এক সিনেমায়। আছে ‘দেওল’ পরিবারের বাবা, চাচা, দাদা নাতির। হ্যা, বলিউডের এটা নিয়ে আসতে যাচ্ছে নতুন চমক।  

ব্লকবাস্টার সিনেমা ‘আপনে’র পরিচালক অনিল শর্মা এবং প্রযোজক দীপক মুকুট এই সিনেমার সিক্যুয়েল ‘আপনে টু’ তে তিন প্রজন্মের ধর্মেন্দ্র, সানি দেওল, ববি দেওল ও করণ দেওলকে যুক্ত করেছেন।

ভারতীয় সংবাদ সংস্থা জানান, কিংবদন্তি সুপারস্টার ধর্মেন্দ্র ও তাঁর দুই ছেলে সানি দেওল ও ববি দেওল ‘আপনে’ সিনেমায় যে জাদু দেখিয়েছিলেন, ১৪ বছর পর এখন সেই ত্রয়ীতে যোগ দিয়েছেন সানির বড় ছেলে করণ দেওল। ফলে, নতুন এ সিনেমা আরো আকর্ষণীয় হয়ে উঠবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোটি মানুষের হৃদয়ছোঁয়া ‘আপনে’র সারমর্ম ও মান বজায় রেখে নির্মিত হবে ‘আপনে টু’। তবে সিনেমাটিতে আরো নতুন চরিত্র যুক্ত হবে। সিনেমাটির শুটিং শুরু হবে আগামী বছরের মার্চে ভারতের পাঞ্জাব ও ইউরোপে। আর সব ঠিক থাকলে ২০২১ সালের দীপাবলিতে মুক্তি পাবে।

কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সিনেমা নিয়ে জানান,আপনে’ আমার জীবনের অন্যতম সেরা সিনেমা। পুরো ইউনিটের একটি যৌথ প্রচেষ্টা, আপনারা সবাই খুব ভালোভাবে গ্রহণ করেছেন। এখন আমি খুব খুশি। কারণ, আমার পুরো পরিবার, এক সঙ্গে ‘আপনে টু’র শুটিং করব। এটি একটি বিশেষ চলচ্চিত্র হবে এবং আমি  তার জন্য রয়েছি।

১৪ বছর পূর্বের আপনে’ সিনেমা যে দর্শক প্রিয়তা পেয়েছিল ফের ‘আপনে টু’ কি দর্শক মনে সে জায়গা গড়ে নিতে পারবে তা এখন সময়ের আপেক্ষা।