বিনোদন ৬ জানুয়ারি, ২০২১ ০৬:৫৮

যার প্রেমে হাবুডুবু খাচ্ছে নুসরাত

বিনোদন ডেস্ক

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। এ ছাড়া তিনি কলকাতার সাংসদও । জানা গেছে, সহশিল্পীর প্রেমে পড়েছেন এ অভিনেত্রী। সেই সহশিল্পীর নাম যশ দাশগুপ্ত।এর আগে একই ছবিতে কাজ করেছেন তারা। জানা যায় সেখান থেকেই একে অপরের প্রেমে পড়েন তারা।

 তবে দুজনের কেউ আনুষ্ঠানিক ঘোষণা দেননি। নায়িকা হওয়ার পাশাপাশি নুসরাত তৃণমূলের সাংসদও। নায়িকা নুসরাতের ব্যক্তিগত জীবনের রদবদল তার রাজনৈতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে পারে এই আশঙ্কা তাকে আরও সাবধানী করে তুলেছে বলে মনে করছেন টলিপাড়ার অনেকে। তাদের মতে, ২০২১-এর বিধানসভা ভোটের আগে তাই সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে দ্বিধাগ্রস্ত নুসরাত।

শোনা যাচ্ছে ‘এসওএস কলকাতা’র শ্যুটিং থেকেই অনস্ক্রিন নায়কের প্রেমে পড়েন নুসরাত। অতঃপর দু’জনে একসঙ্গে সময় কাটাতে শুরু করেন। রাজস্থানে একসঙ্গে ছুটি কাটাতে যাওয়ার খবর রটলে সেই গুঞ্জন নিশ্চিত খবরে পরিণত হয়।

ইনস্টাগ্রাম বলছে, এই মুহূর্তে নুসরাত রাজস্থানে। অন্যদিকে, যশের প্রোফাইল ‘স্টক’ করলে দেখা যাচ্ছে, ধূ-ধূ মরুপ্রান্তরের পটভূমিকায় বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। তবে নুসরাতের মতো নিজের কোনও পোস্টেই ‘চেক ইন’ দেননি নায়ক। তা থেকে বুঝা যায় আপাতত সম্পর্কের কথা গোপন রাখতে চাইছেন তারা। যদিও দু’য়ে-দু’য়ে চার করলে বাকি অঙ্কটা বুঝে নিতে অসুবিধা হচ্ছে না টলিউডের।

উল্লেখ্য, ২০১৯-এর ১৯ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে প্রায় প্রত্যেক মাসে নিখিলের সঙ্গে একাধিক ছবি পোস্ট করতেন নুসরাত। গত বছরের জুন থেকে নুসরাত স্বামীর সঙ্গে খুব একটা ছবি আপলোড করেননি । ২০২০ সালের ৩ আগস্ট নুসরাতের প্রোফাইলে শেষ দেখা মিলেছে নিখিলের। যা দেখেশুনে টলিপাড়ার অভিজ্ঞরা বলছেন, সম্পর্কের বাঁধন আলগা হলেও পুরোপুরি ছিঁড়ে যায়নি।