বিনোদন ২৫ জানুয়ারি, ২০২১ ০৮:১৪

যে কারণে বন্ধ হচ্ছে কপিল শর্মা শো

বিনোদন ডেস্ক

ভারতীয় টিভি চ্যানেলের বহুল জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’। কমেডি ভিত্তিক এ অনুষ্ঠান ২০২১ সালের শুরুতেই কপিল প্রেমীদের জন্য দুঃসংবাদ। শোনা যাচ্ছে, খুব শিগগিরই বন্ধ হতে চলেছে এ শো।

ভারতীয় স্থানীয় গণমাধ্যম জানায়, নির্মাতারা এই কমেডি চ্যাট শোকে নতুনভাবে সাজাতে চাইছেন। মূলত সেই কারণেই সাময়িক বিরতির পরিকল্পনা। এর পর শুরু হবে দ্বিতীয় সিজন। যদিও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।

২০১৪ সালে কালারস চ্যানেলে ‘কমেডি নাইটস উইথ কপিল’ এরপর সনি টিভিতে এই শো নিয়ে সঞ্চালকের ভূমিকায় ফেরেন কপিল শর্মা। চ্যানেল পরিবর্তন ও নানান বিতর্ক তৈরি হলেও অনুষ্ঠানের জনপ্রিয়তার বিন্দুমাত্র ভাটা পড়েনি। আগাগোড়া টিআরপি তালিকায় ওপরের দিকে আছে।

এর পরের সিজনে কপিলের সঙ্গে এই অনুষ্ঠানে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেন ক্রুষ্ণা অভিষেক, কিকু সারদা, ভারতী সিংহ ও সুমনা চক্রবর্তী। বিচারকের আসনে থাকেন বলিউডের পরিচিত মুখ অর্চনা পূরণ সিং।

অনুষ্ঠানের প্রযোজক সালমান খান থেকে সুনীল গাভাস্কার, প্রায় সব ক্ষেত্রের সেলিব্রিটিরা কপিলের অতিথি হয়ে দিলখোলা হাসি হাসতে দেখা গেছে। এছাড়া বলিউড সিনেমার প্রচারে অন্যতম প্ল্যাটফর্ম এ শো।

এদিকে, ছোটপর্দায় না থাকলেও এবার ওটিটি প্ল্যাটফর্মে হাতেখড়ি হতে চলেছে বলিউডের প্রথম সারির কমেডিয়ানের। সোশ্যাল মিডিয়ায় কপিল এ ‘সুখবর’ দিয়েছেন।