বিনোদন ডেস্ক
এককভাবে বেশ কিছু গান দর্শকদের উপহার দিয়েছেন তানজীব সারোয়ার ও বাঁধন সরকার পূজা। এ জুটি দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন মাত্র একটি গানে। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গানচিত্রটির নাম ‘হারিয়ে গেলে কষ্ট পাবো’ শিরোনামের গান।
গানটি প্রসঙ্গে তানজীব বলেন, এটা ভালোবাসার গান। ভালো বাংলা গান। শ্রোতা-দর্শকদের জন্য এটা আমাদের ভালোবাসা দিবসের উপহার।
পূজা বলেন, তানজীব ভাইয়ার সঙ্গে এটা আমার ২য় গান। প্রথম গানটি থেকে দারুণ সাড়া পেয়েছিলাম। সেটিও প্রকাশ করেছে সিএমভি। গানটিতে রোমান্টিক একটা গল্প আছে। ছেলেটা প্রেম করতে চায়। মেয়েটা বন্ধু থাকতে চায়। ভিডিওটাও দারুণ হয়েছে।

তানজীব সারোয়ারের কথা-সুর-কণ্ঠে সহশিল্পী হিসেবে কণ্ঠ মিলিয়েছেন পূজা। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। ‘সিএমভির প্রযোজনায় গানটির গ্ল্যামারাস ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আর এতে মডেল হয়েছেন লিয়ানা লিয়া ও তন্ময়। কণ্ঠশিল্পী হিসেবে ভিডিওতে হাজিরা থাকছে তানজীব-পূজারও।
জানা গেছে, গানচিত্রটি প্রকাশ করা হবে ১৩ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।






















