বিনোদন ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০৬:২৭

‘চিরঞ্জীব মুজিব’ সিনেমায় থাকছে যাদের গান

বিনোদন ডেস্ক

সুদূর আমেরিকার ফ্লোরিডা শহর থেকে একদিনের মধ্যে দেশের জন জনপ্রিয় শিল্পী নিয়ে টি গানের রেকর্ডিং সম্পন্ন করলেন জনপ্রিয় সুরকার সংগীত পরিচালক ইমন সাহা যে চারজন শিল্পীদের নিয়ে পাঁচটি গান করলেন, তারা হলেন কিংবদন্তী সাবিনা ইয়াসমিন, কিরণ চন্দ্র রায়, কুমার বিশ্বজিৎ এবং কোনাল

ফ্লোরিডা থেকে ইমন সাহা জানান, তার সংগীত পরিচালনায় শেখ হাসিনা শেখ রেহানা নিবেদিতচিরঞ্জীব মুজিবশিরোনামের সিনেমাতে থাকছে এই চার শিল্পীর গান জানা গেছে ১৫ ফেব্রুয়ারি গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে ইমন সাহা বলেন, কিরণ দাদা এবং কুমার বিশ্বজিৎ দাদার গান আগের দিন রেকর্ড করার কথা থাকলেও হয়নি পরদিন দুপুর বিকেল সন্ধ্যা রাতে সময় ভাগাভাগি করে রেকর্ডিং সম্পন্ন করতে হয়েছে

তিনি আরো বলেন, কাকতালীয়ভাবে মিলে গেছে এটি আমাদের পরিকল্পনায় ছিল না অন্য দেশে অবস্থান করে দেশ থেকে চারজন তারকা শিল্পী নিয়ে তাও ভার্চুয়ালি একদিনে এতগুলো গানের রেকর্ডিং আগে কখনো করা হয়নি মনে রাখার মতো একটি অভিজ্ঞতা এটি

সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ সুরকার সংগীত পরিচালক হওয়া ইমন সাহা জানান, দেশে থাকাকালীন একদিনে এতজনস্টার সিঙ্গারনিয়ে কাজ করা হয়েছে কিনা তাও ঠিক মনে পড়ছে না ঠাণ্ডা মাথায় চমৎকারভাবে কাজগুলো সম্পন্ন হয়েছে

ইমন সাহা জানান, কোনাল যে গানটি গেয়েছেন সেটি বঙ্গমাতারপয়েন্ট অব ভিউ থেকেযখন তার বয়স অনেক কম তাই একজন ইয়াং দক্ষ সুরেলা কণ্ঠের শিল্পীর প্রয়োজন ছিল পূর্বের অভিজ্ঞতা থেকে জানা আছে, এদিক থেকে কোনালের ভয়েস একেবারে পারফেক্ট তাই তাকে নিয়েছি

ইমন সাহার ভাষায়, প্রত্যেকেই সহযোগিতা আন্তরিকতা দিয়ে গান রেকর্ড সম্পন্ন করেছেন সবাই দারুণ করেছেন কোনাল নিজেওচিরঞ্জীব মুজিবসিনেমায় গাইতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি বলেন, এমন একটি ঐতিহাসিক প্রজেক্টের সঙ্গে আমাকে উপযুক্ত মনে করায় নিজেকে ভাগ্যবান মনে করছি সেই সঙ্গে মর্যাদাপূর্ণ কাজের সঙ্গে থাকতে পেরে সম্মানিত বোধ করছি

হায়দার এন্টারপ্রাইজ প্রযোজিত সিনেমাচিরঞ্জীব মুজিবপ্রযোজনা করছেন লিটন হায়দার চিত্রনাট্য পরিচালক (ক্রিয়েটিভ) জুয়েল মাহমুদ এবং সংলাপ পরিচালনায় আছেন নজরুল ইসলাম