বিনোদন ১৭ অক্টোবর, ২০২২ ০৮:২৫

‘মিলি’র ট্রেলারে নতুন লুকে জাহ্নবী

জাহ্নবী কাপুর।

জাহ্নবী কাপুর।

বিনোদন ডেস্ক: এবার খাবারের দোকানে কাজ করতে দেখা যাবে জাহ্নবীকে। বলিউডের আসন্ন সিনেমা ‘মিলি’র ট্রেলারে এমনটাই দেখা যাচ্ছে।  এ সিনেমায় দোকানের ফ্রিজারে আটকে প্লাস্টিক জড়ানো অবস্থায় মেঝেতে পড়ে কনকনে ঠান্ডায় কাঁপতে দেখা যাবে তাকে।

বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ‘মিলি’। মাথুকুট্টি জেভিয়ারের পরিচালনায় সিনেমাটির ট্রেলারে জাহ্নবীকে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবেই দেখানো হয়েছে। জাহ্নবীর বাবার ভূমিকায় অভিনয় করেছেন মনোজ পাহওয়া। আর প্রেমিকের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা সানি কৌশলকে।  

গেলো সপ্তাহেই ‘মিলি’র ফার্স্টলুক ও টিজার প্রকাশ্যে আসে। তাতেই বোঝা যায়, জাহ্নবীর এই সিনেমা একেবারেই রহস্য ও সাসপেন্সে মোড়া। ভারতের দক্ষিণী সিনেমা ‘হেলেন’ থেকেই তৈরি হয়েছে জাহ্নবীর ‘মিলি’। মালায়লম ভাষায় তৈরি ‘হেলেন’ বক্স অফিসে তুমুল হিট হয়েছিল। এবার সেই সিনেমাকেই হিন্দিতে তৈরি করলেন পরিচালক মথুকুট্টি জেভিয়ার।  

আগামী ৪ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘মিলি’। সিনেমার সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। আর প্রযোজনায় অংশীদার হয়েছেন জাহ্নবীর বাবা বনি কাপুর।

আমাদের কাগজ//জেডআই