বিনোদন ১৮ অক্টোবর, ২০২২ ০৫:১৩

শাকিব-উর্মিলাকে নিয়ে নতুন খবর

শাকিব-উর্মিলা।

শাকিব-উর্মিলা।

বিনোদন ডেস্ক: শিগগিরই আসছে শাকিবের দুটি সিনেমা। তবে গল্প-নির্মাতা-প্রযোজক ঠিক হলেও খান পড়েছেন নায়িকা সংকটে! এর মধ্যে খানকে ঘিরে নতুন খবর পাঠালেন টিভি অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর।

উর্মিলা জানালেন, তার ডাকে সাড়া দিয়েছেন শাকিব খান! তবে এই সাড়া উর্মিলার নায়ক হিসেবে নয়, দুজনের এই মিলনের হেতু ‌‘গ্লোম্যাক্স’ নামের একটি বিউটি পার্লার। আরও দুই পার্টনার নিয়ে যেটি পরিচালনা করেন উর্মিলা কর। মূলত এই পার্লার উদ্বোধনের জন্যই সাড়া দিলেন শাকিব খান।

আরও জানান, গত এক বছর ধরে উইমেন্স ক্লাব নামে এই বিউটি পার্লার পরিচালনা করছিলেন তিনি। সেটির নাম পরিবর্তন করে নতুন কলেবরে হাজির হচ্ছেন ‘গ্লোম্যাক্স’ নিয়ে। ২১ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী ১১ নাম্বর রোডে অবস্থিত এই পার্লারটি উদ্বোধন করবেন শাকিব খান।

জানা গেছে, উর্মিলার এই পার্লারে ছেলে ও মেয়ে- উভয় পক্ষের জন্যই ব্যবস্থা রয়েছে। মেয়েদের জন্য বিউটি এক্সপার্ট আর ছেলেদের লেজার ট্রিটমেন্ট করানো চিকিৎসক থাকবেন।

আমাদের কাগজ//জেডআই