বিনোদন ৩১ অক্টোবর, ২০২২ ০৬:৫৭

কেন এভাবে রেগে আগুন হলেন আনুশকা?

বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির হোটেল রুমের একটি ব্যক্তিগত ভিডিও। সোমবার (৩১ অক্টোবর) সকাল থেকেই ভিডিও নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অন্যদিকে এ নিয়ে প্রচন্ড রেগে আগুন হয়ে আছেন বিরাট ও তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

কি বললেন অভিনেত্রী

আনুশকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওর কিছু অংশ শেয়ার করে লিখেছেন, ‘ব্যক্তিগত পরিসরের ছবি তুলে ধরার অভিজ্ঞতার মুখে আগেও পড়েছি, যেখানে ফ্যানেরা কোনও সহানুভূতি বা করুণা দেখায়নি কিন্তু এটা সেই অভিজ্ঞতার থেকেও খারাপ। খুবই অসভ্যতামি ও অমানবিক এবং যেই এই ভিডিও দেখবে সে এটাই বলবে যে সেলিব্রিটি হয়েছে তো এরকম হবেই, তাদের জানা উচিত যে তারাও এই সমস্যার অংশ আর এটা তোমার বেডরুমেও হতে পারে। তাহলে এর সীমা কোথায়?’

ভিডিও শেয়ার করে নিজের ক্ষোভ জানিয়েছেন বিরাটও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'আমি বুঝি যে, ফ্যানরা তাদের ফেভারিট প্লেয়ারদের দেখলে উচ্ছ্বসিত হয়ে পড়ে। তাদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে থাকে। এই বিষয়টি নিয়ে আমি সবসময় প্রশংসা করেছি। কিন্তু এই ভিডিও সাংঘাতিক। আমার প্রাইভেসি নিয়ে আমি ভীত। যদি আমি নিজের হোটেল রুমেই কোনও ব্যক্তিগত পরিসর না পাই, তাহলে সেটা আমি কোথায় প্রত্যাশা করতে পারি? এরকম পাগলামি আর ব্যক্তিগত পরিসর ভেঙে দেওয়া আমার কাছে সঠিক নয়। দয়া করে মানুষের গোপনীয়তাকে সম্মান করতে শিখুন। তাদের বিনোদনের পণ্য ভাববেন না।' সূত্র : জি ২৪  ঘণ্টা

আমাদের কাগজ//জেডআই