বিনোদন প্রতিবেদক: বেশ কিছুদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন চরিত্রাভিনেতা আলাউদ্দিন লাল। বর্তমানে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন তিনি। তার শ্বাসকষ্ট বেড়ে গেলে জরুরি অবস্থায় সেখানে ভর্তি করা হয় তাকে।
প্রবীণ এ অভিনেতার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান। আর্থিক সংকটে আলাউদ্দিনের চিকিৎসা যখন বন্ধ হওয়ার মতো অবস্থা, তখনই তার পাশে দাঁড়ালেন ফারহান।
এ বিষটি ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন আলাউদ্দিন লাল নিজেই। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ছবি পোস্ট করে আলাউদ্দিন লিখেছেন, আমার প্রাণ প্রিয় কলিজা মুশফিক ফারহান আমার সব চিকিৎসার দায় ভার নিয়েছেন। তিনি আমার সাথে দেখা করে গেছেন। তাই তো আমি অনেক অনেক সুস্থ অনুভব করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। অনেক কিছু করছেন আপনারা আমি কৃতজ্ঞ সবার কাছে।
কৃতজ্ঞতা জানিয়ে এ অভিনেতা বলেন, আমি সামান্য এক চরিত্রাভিনেতা। আমার এই বিপদের দিনে ফারহান আমার পাশে এসে দাঁড়িয়েছেন, খোঁজখবর রাখছেন, আমি সত্যি কৃতজ্ঞ। তার মধ্যে আমি অনেক বড় আশ্রয় খুঁজে পেয়েছি। জীবনে নতুন আশা পেয়েছি।
২০০৮ সালে অভিনয় জীবনের শুরু করেছিলেন আলাউদ্দিন লাল। এখন পর্যন্ত তিনশতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি।
ফারহান বলেন , আমি তার অসুস্থার কথা যখন শুনতে পেলাম তখন থেকে তার খোজখবর নেয়ার চেস্টা করে আসছি। পাশাপাশি আমি যতটা পারি মানুষের পাশে থাকার চেস্টা করি এবং ভবিষ্যতেও করবো।
আমাদের কাগজ /ই আ






















