বিনোদন ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:২৭

বাথরুমে লাইন এড়াতে অভিনব কায়দা লিন্ডসে লোহানের

ডেস্ক রিপোর্ট।। 

লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে কারই বা ভাল লাগে! কিছু করার থাকে না তাও লাইনে দাঁড়াতেই হয়। কিন্তু ভেবে দেখুন যদি বাথরুমে যাওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হয় কেমন লাগবে? মোটেই ভাল লাগবে না। তাই নাইটক্লাবে গিয়ে যাতে বাথরুমে লাইন দিতে না হয় তার জন্য এক অভিনব পন্থা নিয়েছেন মার্কিন সঙ্গীতশিল্পী লিন্ডসে লোহান।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় একটি রিয়েলিটি টিভি শোতে বিচারকের ভূমিকায় অংশ নেন লিন্ডসে লোহান ও আরও কয়েকজন তারকা। তাঁদের মধ্যে ছিলেন জ্যাকি ও হেন্ডারসন। হেন্ডারসন লিন্ডসে লোহানের এই রহস্য ফাঁস করেছেন।

হেন্ডারসন জানিয়েছেন, অস্ট্রেলিয়ার এক নাইট ক্লাবে গিয়েছিলেন তারা। সঙ্গে ছিলেন লিন্ডে লোহান। সেখানে বাথরুমে যেতে গিয়ে হেন্ডারসন দেখেন, চারদিকে প্রচুর লোক। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখেই মাথায় হাত হেন্ডারসনের। তখনই তাকে সেই বিপদ থেকে উদ্ধার করেন লিন্ডসের দেহরক্ষীরা। তারা হেন্ডারসনকে লিন্ডসের রিজার্ভ করে রাখা বাথরুমে নিয়ে যান।

তখনই হেন্ডারসন জানতে পারেন, নাইটক্লাবে গেলে লিন্ডসে নিজের জন্য একটি বাথরুম রিজার্ভ করে রাখেন। হেন্ডারসন বলেন, এই জন্যই লিন্ডসের সঙ্গে পার্টি করার মজাই আলাদা।