বিনোদন ১১ অক্টোবর, ২০২০ ০৭:১৩

বিরহে কাটছে অপুর জন্মদিন 

বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাসের আজ ৩১ তম জন্মদিন। ক্যারিয়ারে অসংখ্য ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সবচেয়ে বেশি অভিনয় করেছেন প্রাক্তন স্বামী শাকিব খানের বিপরীতে।

জন্মদিনের মতো বিশেষ একটি দিনেও আজ অপু বিশ্বাসের মন ভালো নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটসে অপু লেখেন, আজ আমার জন্মদিন সবাই বলে জন্মদিনে কি উপহার দেওয়া যায়? কিন্তু আমার সারা জীবনের সেরা প্রাপ্তি আমার মা। তুমি যদি আর একটি বার আমার মুখে পায়েস তুলে খাওয়াতে, তাহলে আমার অনেক বড় গিফট পাওয়া হত। এই প্রথম তোমার হাতের পায়েস ছাড়া আমার জন্মদিন পার হচ্ছে , ভাবতেও পারিনি তুমি যেখানে থাকো, অনেক ভালো থেকো মা আমার এই দিনে তুমি আশীর্বাদ করো, তোমার চাওয়া; "জয়কে ডাক্তার বানানো " আমি যেন পূরণ করতে পারি

উল্লেখ্য, অপু বিশ্বাসের আসল নাম অবন্তী বিশ্বাস। ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে জন্মগ্রহণ করেন তিনি। ২০০৪ সালে প্রখ্যাত নির্মাতা আমজাদ হোসেনের কাল সকালে সিনেমার মধ্য দিয়ে সিনেমা জগতে আসেন। ২০০৬ সালে শাকিব খানের বিপরীতে কোটি টাকার কাবিন সিনেমা অভিনয় করে আসেন আলোচনায়। এরপর একে একে শাকিব খানের বিপরীতে পিতার আসন, ‘চাচ্চু, ‘দাদি মা, ‘মিয়া বাড়ির চাকর, ‘জন্ম তোমার জন্য, ‘মায়ের হাতে বেহেশতের চাবি, ‘লাভ ম্যারেজসহ অসংখ্য সুপারহিট সিনেমা অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তাদের ডিভোর্স হয় বর্তমানে একমাত্র ছেলে আব্রাহাম খান জয় নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু