বিনোদন ২১ আগস্ট, ২০১৯ ০৬:২৯

লাইভে এসে যা বললেন শাকিব খানের নায়িকা জাহারা মিতু

বিনোদন ডেস্ক ।। 

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে শোবিজে পরিচিতি পান মডেল-অভিনেত্রী জাহারা মিতু। এরপর টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা ও নাটকে অভিনয় করে নজর কাড়েন দর্শক ও নির্মাতা-প্রযোজকদের। ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানে তার সঞ্চালনা দারুণ জনপ্রিয়তা পায়।

তবে অতীতের সমস্ত আলোচনা ছাপিয়ে জাহারা মিতু সবার কাছে পরিচিতি পান শাকিব খানের নায়িকা হয়ে। দেশ বাংলা মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘আগুন’ সিনেমায় তিনি অভিনয় করছেন। এই সিনেমার অভিষেকেই আলোচনার কেন্দ্রে চলে আসেন মিতু। 

আরো পড়ুনঃ অপুর সঙ্গে বিয়ে নিয়ে যা বললেন বাপ্পি

কিন্তু জাহারা মিতু আগামীকাল তার নিজের ফেসবুক পেইজে লাইভে তার আগের ফেসবুক আইডি হ্যাক নিয়ে দর্শকের উদ্দেশ্যে কথা বলেন। 

এই নবাগত অভিনেত্রী বলেন, আজ থেকে সাত মাস আগে কে বা কারা আমার রিয়াল ফেসবুক আইডি রিপোর্ট করে ডিজেবল করে দিয়েছে। সাত মাস পর আমি আমার অন্য নামে আর একটি ফেসবুক আইডি খুলি। কিন্তু তারা আবারো আমার আইডিটি হ্যাক করে।  কিন্তু এখন আমার নামে অনেক গুলো ফেইক পেইজ রয়েছে এবং কিছু একাউন্ট রয়েছে সেগুলো কোনটাই আমার না। এখন আমি কোন ফেসবুক একাউন্ট ব্যাবহার করছি না। আমার একমাত্র আসল ফেসবুক পেইজ হচ্ছে যেটি থেকে আমি লাইভে আসছি।

তিনি আরো বলেন, আমি আমার ফেসবুক পেইজ ও একাউন্টের বিষয়ে পুলিশকে অবহিত করেছি এবং তারা তদন্ত শুরু করে দিয়েছেন।