বিনোদন ২০ অক্টোবর, ২০২০ ১০:১২

বিয়ে করছেন নেহা কাক্কর

 বিনোদন ডেস্ক 

বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কর সঙ্গে গায়ক রোহনপ্রীত সিং বিয়ের পিঁড়িতে বসছেন। এমন গুঞ্জন এ সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। কাকে বিয়ে করছেন নেহা কাক্কর এ নিয়ে জেন শেষ নেই আলোচনা সমালচনার।

 জানা গেছে নেহা কাক্কর আর কয়েক দিনের মধ্যেই বসবে তাদের বিয়ের আসর। আগামী ২২ নভেম্বরই রোহনপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছাড়া বাঁধবেন নেহা কাক্কর, যা নিয়ে ইতোমধ্যে সরগরম হয়েছে বলিউড পাড়া।

নেহা কাক্করের সঙ্গে রোহনপ্রীত সিংয়ের বিয়ে নিয়ে যখন নানান জল্পনা হচ্ছে, ঠিক সেই সময় একের পর এক নতুন ভিডিও প্রকাশ্যে আসতে শুরু করেছে। সম্প্রতি নেহা কাক্কর তার ইন্সন্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, যেদিন সে আমাকে তার বাবা-মা এবং পরিবারের সাথে দেখা করিয়েছে। ভালোবাসি রোহনপ্রীত।পাশাপাশি নিজেদের 'নেহাপ্রীত' বলেও সম্বোধন করেন বলিউডের এই জনপ্রিয় গায়িকা।

হিমাংশু কোহলির সঙ্গে বিচ্ছেদের পর মন ভেঙে যায় নেহা কাক্করের। একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চেল হাজির হয়ে নিজের মনের কথা প্রকাশ্যে বলে ফেলেন নেহা। ওই সময় আদিত্য নারায়ণের সঙ্গে তার বন্ধুত্ব শুরু হয়। আদিত্য-নেহার বন্ধুত্বে অনেকে সম্পর্কের তকমা জুড়ে দেন, যা নিয়ে জোর শোরগোল শুরু হলেও, নেহা-আদিত্য দুজনেই স্পষ্ট করে দেন, তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এরপরই ফের রোহনপ্রীত সিংয়ের সঙ্গে নেহা কাক্করের সম্পর্কের গুঞ্জন শুরু হয়ে যায়।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেহা কাক্কর এর বিয়ের ভিডিও প্রকাশ করার পর তা ভাইরাল হয়।