খেলাধুলা ২৭ অক্টোবর, ২০২০ ০৩:৫৫

ব্যাটিং ব্যার্থতায় ভুগছে কলকাতা

স্পোর্টস ডেস্ক

ধারাবাহিকতা বজায় রাখতে পারল না কলকাতা নাইট রাইডার্স। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে সাদামাটা ব্যাট করেছে তারা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৪৯ রান করে কলকাতা।

আজ সোমবার অনুষ্ঠিত ম্যাচে শুভমন গিল কলকাতার হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন। তিনটি চার চারটি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। মর্গান ২৫ বলে ৪০ এবং ফার্গুসন ১৩ বলে ২৪ রান করেন। কলকাতার হয়ে বাকিরা ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ। দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারেননি অনেকেই।

রানে খাতা খুলতে পারেননি নীতিশ রানা, দীনেশ কার্তিক প্রসিদ্ধ কৃষ্ণা। রাহুল ত্রিপাঠি সাত রান করে আউট হন। সুনীল নারিন কমলেশ নাগারকোটি দুজনেই ছয় রান করেন।

মোহাম্মদ শামি তিন উইকেট নেন। ক্রিস জর্জন রবি বিষ্ণুই দুটি করে উইকেট পান। একটি করে উইকেট পকেটে পুরেন গ্লেন ম্যাক্সওয়েল মুরুগান অশ্বিন।