স্পোর্টস ডেস্ক
আগামী বছর দর্শকের উপস্থিতিতেই কোপা আমেরিকা আয়োজনের আশা করছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কমমেবল)। গত সোমবার সংস্থাটির পরিচালক গঞ্জালো বেলোসো এই আশাবাদ ব্যক্ত করেছে।
২০২১ সালের জুন-জুলাইতে আর্জেন্টিনা ও কলোম্বিয়া যৌথভাবে কোপা আমেরিকা কাপ আয়োজন করবে। এ বছর টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে দিতে বাধ্য হয়েছে আয়োজকরা। কিন্তু আগামী বছর দক্ষিণ আমেরিকান অঞ্চলের সর্বোচ্চ এই ফুটবল টুর্নামেন্টটি দর্শকদের উপস্থিতির ব্যাপারে দারুণ আশাবাদী।
বেলোসো বলেন, ‘করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেলে কোপা আমেরিকায় আমরা দর্শকের উপস্থিতির পরিকল্পনা করছি। আর তা যদি না হয় তবে অন্তত ৩০ থেকে ৪০ শতাংশ দর্শকের উপস্থিতি নিশ্চিতের বিষয়টিও আমরা ভেবে দেখছি।’






















