খেলাধুলা ৯ ডিসেম্বর, ২০২০ ০৩:১৭

চলে গেলেন আর্জেন্টিনার সাবেক কোচ সাবেলা

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার সাবেক কোচ আলেসান্দ্রো সাবেলা (৬৬) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনাকে রানার্সআপ ট্রফি এনে দেওয়ার কৃতিত্ব অর্জন করেন।

দেশটির রাজধানী বুয়েনস আইরেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

আলেসান্দ্রো সাবেলা ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে ছিলেন। তার অধীনেই ২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেলে লিওনেল মেসির দল। ২০১১ সালে আর্জেন্টিনাকে নিয়ে ফিফা প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশেও এসেছিলেন সাবেলা। ২০১৪ সালের পর শারীরিক অসুস্থতার কারণে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন সাবেলা। দীর্ঘদিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন তিনি।