খেলাধুলা ১৪ জানুয়ারি, ২০২১ ০৪:৩৭

দাদি হারালেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক

বিশ্ব সেরা অলরাউন্ডার ও বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের দাদি রেবেকা নাহার মারা গেছেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

গতকাল বুধবার রাত ১০টার দিকে মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসানসহ দুই ছেলে ও তিন মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন।

মৃত রেবেকা নাহারের নাতি (মেয়ের ছেলে) জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদি হাসান উজ্জ্বল জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলটায় ভুগছিলেন রেবেকা নাহার। সবশেষ মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকার নিউরোসাইন্স হাসপাতাল থেকে মাগুরায় আনা হয় তাকে।