খেলাধুলা ৪ সেপ্টেম্বর, ২০১৯ ১২:২৬

ভারতে মুসলিম ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট।। 

ভারতের জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। স্ত্রীকে নির্যাতনের মামলায় কলকাতার আলিপুর আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

সোমবার মামলার শুনানিতে শামি উপস্থিত না হওয়ায় বিচারক এই নির্দেশ দিয়েছেন। শামি দেশের বাইরে ক্রিকেট খেলছেন এজন্য তাকে আত্মসমর্পনে পনেরো দিনের সময় দিয়েছেন বিচারক।

তবে, মামলার আরেক আসামি শামির ভাইকে গ্রেফতারে কোন বাধা নেই পুলিশের। বেশ কিছু দিন ধরে স্ত্রীর সঙ্গে মনো মালিন্য শামির। নারী নির্যাতনের মামলা করেছিলেন তার স্ত্রী।

অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশে গিয়ে তদন্ত করে এসেছিল কলকাতা পুলিশ। পনেরো দিনের মধ্যে হাজিরা না দিলে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে দেশটির আদারত।