স্পোর্টস ডেস্ক ।।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)- এর আসন্ন সপ্তম আসরটি এই বছরই আয়োজন করার কথা থাকলেও তা পড়েছে অনিশ্চয়তার মুখে। এক বছরে দুই বার বিপিএল হবে না। এমনটিই জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফ্রাঞ্চাইজি মালিক ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এ বিষয়ে মুস্তফা কামাল বলেন, বিপিএল আমার সময়ে তৈরি করা। আইনে আছে এক বছরে দুইবার বিপিএল হবে না। সে হিসেবে এ বছর বিপিএল হওয়ার কোনো সুযোগ নেই।
অপরদিকে, বিপিএল গভর্নিং বডির পক্ষ থেকে জানানো হয়েছিল, আগামী ৬ ডিসেম্বর থেকে বিপিএলের সপ্তম আসর শুরু হবে। কিন্তু নিলামের সময় পার হয়ে গেলেও প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়নি।






















