ডেস্ক রিপোর্ট
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন দু’টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইউসুফ পাঠান।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন ৩৮ বছর বয়সী অলরাউন্ডার।
ইউসুফ পাঠান নিজের অফিসিয়াল টুইটার পেজে লেখেন, ‘আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।
আমাকে সমর্থন ও ভালোবাসার জন্য আমার পরিবার, বন্ধু, সমর্থক, দল এবং পুরো দেশবাসীকে ধন্যবাদ জানায়। আামি নিশ্চিত, ভবিষ্যতেও আমাকে চলার পথে আপনারা সাহস যোগাবেন। ’






















