খেলাধুলা ১৪ মার্চ, ২০২১ ০৩:৫৭

ন্যাড়া মাথায় ধোনির সন্ন্যাস বেশ

স্পোর্টস ডেস্ক

নতুন লুকে ধরা দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি স্টার স্পোর্টস ইন্ডিয়ার টুইটারে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে ন্যাড়া মাথায় সন্ন্যাসীদের মতো সাজ পোশাকে গম্ভীর হয়ে বসে আছেন ধোনি

ছবিটি তোলা হয়েছে ভারতের একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ শিবিরে তবে নিয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি কিন্তু এরইমধ্যে ধোনির নতুন লুকের ছবিটি ভাইরাল হয়ে গেছে

বর্তমানে ধোনি আইপিএলের প্রস্তুতি নিয়ে ব্যস্ত চলতি মাসের শুরুতেই তিনি দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন শুরু করেছেন পাশাপাশি দলের হয়ে একাধিক বিজ্ঞাপণের শুটিং প্রচারণাও চালাচ্ছেন নতুন ছবিটি তেমনই কোনো প্রচারণার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে