খেলাধুলা ১১ অক্টোবর, ২০২২ ০২:১৩

বৃষ্টিতে ধুয়ে গেলো বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন 

নিজস্ব প্রতিবেদক: এক বল না খেলেও  সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের। নারী এশিয়া কাপে তুলনামূলক সহজ প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল এ সমিকরণ নিয়ে মাঠে গিয়েছিলো বাংলাদেশ। মঙ্গলবার (১১ অক্টোবর)  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির ম্যাচটি এক ওভারও মাঠে  গড়ায়নি। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

এ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে বর্তমান চ্যাম্পিয়নদের। এদিকে পয়েন্ট তালিকায় সেরা চারে থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে থাইল্যান্ডের। টাইগ্রেসরা শেষ করলো ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে। সমান ম্যাচে আগেই ৬ পয়েন্ট ছিল এবারের আসরে পাকিস্তানকে হারিয়ে চমক দেখানো থাইল্যান্ডের। সেমির বাকি তিন দল ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কা।

এর আগে গুরুত্বপূর্ণ ম্যাচে  শ্রীলঙ্কার বিপক্ষে এক সহজ ম্যাচ হেরে সেমিফাইনালের সমিকরণ কঠিন করে তুলে বাংলদেশ ,৭ ওভারে ৪১ রান নিতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে ম্যাচটি হারের চেয়ে লজ্জার মুখেই ফেলেছে টাইগ্রেসদের। প্রশ্ন উঠছে ক্রিকেটে এমন হারও কি সম্ভব। সালমা খাতুন-নিগার সুলতানা জ্যোতিদের এই হার যেন  ধূসর করে দিলো সেমির স্বপ্ন।

 

আমাদের কাগজ//টিএ