স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচেই আফগানিস্তানকে দিশেহারা করে দিলো ইংল্যান্ড। স্যাম কারান-বেন স্টোকসদের শক্তিশালী বোলিং লাইন আপের সামনে দাঁড়াতেই পারেননি নবি-গুরবাজরা। মাত্র ১১২ রানেই অলআউট হয়েছেন আফগানরা।
ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানরা। মার্ক উডের বলে ১১ রান করে বাটলারের হাতে ক্যাচ দেন রহমানুল্লাহ গুবরাজ। যদিও ইব্রাহিম জাদরান আফগানিস্তানকে ধীর গতিতে এগিয়ে নিতে চেয়েছিলেন, তবে বেশিদিন তা করতে পারেননি। কারানের বলে ৩২ রান করে আউট হন জাদরান।
শেষদিকে স্যাম কারানের জাদুকরী স্পেলে ২ বল বাকি থাকতেই ১১২ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
ম্যাচে ৩.৪ ওভার বল করে অনন্য রেকর্ড গড়েছেন ইংলিশ বোলার কারান। ২৪ বছর বয়সী এই পেসার প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট নেন।
আমাদেরকাগজ/এইচএম






















