স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বে ভারত পাকিস্তান ম্যাচ মানেই এক আলাদা উত্তেজনা। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী কয়েক দিন আগেই এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের চতুর্থ ও নিজেদের প্রথম ম্যাচে রোববার (২২ অক্টোবর) মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
ভারতের বিপক্ষে ১০ উইকেটে বড় জয় পায় পাকিস্তান। পাক পেসারদের তোপে ম্যাচের শুরুতেই ব্যাকফুটে চলে যায় ভারত। পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদির তোপে ৬ রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। পরবর্তীতে তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির লড়াকু হাফ-সেঞ্চুরিতে শুরুর ধাক্কা সামলে পুরো ২০ ওভার ব্যাট করে ৭ উইকেটে ১৫১ রান করে ভারত।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ হিসেবে অভিহিত করেছেন ভারত অধিনায়ক রোহিত বলেন,‘আমি জানি সবাই পাকিস্তানের ম্যাচ মানেই উত্তেজনা। বিশ্বকাপের সব থেকে বড় ম্যাচ এটি। দু’দেশের কোটি কোটি সমর্থকের নজর থাকে এই ম্যাচের দিকে। কিন্তদ আমরা সে সব নিয়ে বেশি চিন্তা করছি না। নিজেদের মধ্যে বেশি কথা বলছি না। শুধু নিজেদের প্রস্তুতির দিকে নজর দিচ্ছি।’
প্রথমবার অধিনায়ক হিসাবে কোনও আইসিসি প্রতিযোগিতায় খেলবেন রোহিত। এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চান তিনি, ‘এটা আমার কাছে বিশেষ মুহূর্ত। এই বিশ্বকাপে ভাল খেলতে চাই। বিশ্বকাপের আগে দেশে দু’টো সিরিজ জিতেছি। প্রস্তুতি খুব ভাল। কিন্তু‘ বিশ্বকাপ তো বিশ্বকাপই, এর সাথে কোনও সিরিজের তুলনা হয় না। তাই অতিরিক্ত আত্মবিশ্বাস রাখতে চাই না। শুধু নিজেদের উপর বিশ্বাস রাখতে চাই। আমি জানি দলের সবাই ভাল খেললে আমরা বিশ্বকাপ জিততে পারব।’
পরপর দুই সিরিজে সেরা সাফল্য না পাবার দুঃখ নিউজিল্যান্ডের মাটিতে ঘোচায় পাকিস্তান। নিউজিল্যান্ড-বাংলাদেশকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তিনি বলেন, ‘গত বছরও বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আমরা সেরা প্রস্তুতি নিয়েছি। এবারও এর ব্যতিক্রম নয়। ভারতের বিপক্ষে ম্যাচ হলেই ক্রিকেটাররা বাড়তি অনুপ্রেরণা পায়। সচরাচর ভারতের বিপক্ষে খেলার সুযোগ হয় না আমাদের। তাই এ ম্যাচ সামনে এলেই জ¦লে উঠে চায় সতীর্থরা। বিশ্বকাপের পর এশিয়া কাপেও, আমরা টানা দুই ম্যাচ জিতেছি। এই ধারাটা অব্যাহত রাখতে চাই।’
মাঠের লড়াই শুরুর আগে বাইরে বেশ সরগরম ভারত-পাকিস্তান ক্রিকেট বোর্ড। সদ্যই বার্ষিক সভা শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব ও এসিসি সভাপতি জয় শাহ জানান,‘আমরা ২০২৩ সালের এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবো না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’ জয় শাহর এমন মন্তব্যের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে জানানো হয়, ২০২৩ সালে ভারতে বসতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে খেলবে না পাকিস্তান।
আমাদের কাগজ//টিএ






















