খেলাধুলা ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:৪৮

আজ মাঠে নামছে আফগানিস্তান-জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক ।। 

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

এই টুর্নামেন্টে সবচেয়ে দুর্বল দল জিম্বাবুয়ে। তবে প্রথম ম্যাচে একটা সময় ৬০ রানে টাইগারদের ৬ উইকেট নিয়ে ম্যাচটা অনেকটাই নিজেদের করে ফেলেছিল। অবশ্য শেষ পর্যন্ত সেটি হতে দেননি বাংলাদেশের দুই তরুণ ব্যাটসম্যান আফিফ হোসাইন ও মোসাদ্দেক হোসেন। সে কারণে প্রথম ম্যাচে হেরে যাওয়া জিম্বাবুয়ে কিছুটা মানসিক চাপেই থাকবে আজ।

অন্যদিকে টুর্নামেন্টের হট ফেবারিট দল আফগানিস্তান। ক্রিকেটের এই ছোট ফরম্যাটে তারা বাংলাদেশের চাইতে ফেবারিট সেটি বলার অপেক্ষা রাখে না। তাই আজ জিম্বাবুয়েকে হারিয়ে শুরুটাও ফেবারিটদের মতোই শুরু করতে চাইবে আফগানরা।