ডেস্ক রিপোর্ট
কুমিল্লায় সদরে ২৫ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। জিল্লুর রহমানের স্ত্রীর অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের চাচাতো গোলাম জিলানি অভিযোগ করেন, সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ২৭তম ওয়ার্ডে হাসানের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল। এরই জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ধনপুর চৌরাস্তায় জিল্লুর রহমান গেলে সেখানে হেলমেট ও মুখে মাস্কপরা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।






















