অপরাধ ও দুর্নীতি ১৮ অক্টোবর, ২০১৯ ০৯:২৮

এয়ারপোর্টে এনএসআইয়ের হাতে আটক চোরাচালানকারী!

ডেস্ক রিপোর্ট।।

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৩০ পিস (১৫ কেজি) স্বর্ণের বার উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা ( এনএসআই) সংস্থা। পরবর্তীতে স্বর্ণ সহ যাত্রীকে কাস্টমসের আছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় মো.জয়নাল নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে করে জয়নাল চট্টগ্রাম আসেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তার লাগেজ তল্লাশি করা হয়। লাগেজে থাকা একটি চার্জার লাইটের মধ্যে কৌশলে বারগুলো লুকানো ছিল। জয়নালকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার ১৩০টি সোনার বারের ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম। যার আনুমানিক বাজার দর সাড়ে ৬ কোটি টাকা।