ডেস্ক রিপোর্ট।।
লালমনিরহাটের কালিগঞ্জ থানাধীন চন্দ্রপুর বাজার এলাকা থেকে শনিবার(১৬ নভেম্বর) ০৩ টি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ মাদক ও চোরাচালান ব্যবসায়ী খয়ের জামালকে গ্রেফতার করেছে রংপুরের র্যাব-১৩'র একটি দল।
দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বাজারে তার দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খয়ের জামাল উপজেলার চন্দ্রপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে। তাকে মাদক ব্যবসায়ী দাবি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
স্থানীয়দের বরাতে কালীগঞ্জ থানার ওসি আরজু মো: সাজ্জাত হোসেন জানান, রাত সাড়ে ১১টার দিকে র্যাবের কালো দুটো গাড়ি চন্দ্রপুর বাজারে আসে। খরেজামালের দোকানে র্যাব সদস্যরা অভিযান চালালে তিনটি বিদেশি পিস্তলসহ ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় র্যাব-১৩ খয়ের জামালকে গ্রেপ্তার করে।
এছাড়াও খোজ নিয়ে জানা যায়, খয়ের জামালের নামে থানায় এগারোটি মাদকের মামলা রয়েছে বলে দাবি করেন পুলিশের ওই কর্মকর্তা। এছাড়াও র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় যে খয়ের জামালের চন্দ্রপুর বাজারে নিজস্ব হোটেল এবং রেস্টুরেন্টের ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা করে আসছেন।





















