অর্থ ও বাণিজ্য ৪ ডিসেম্বর, ২০২২ ১১:৪৯

সূচকের উত্থান পতনের মধ্যে দিয়ে চলছে রবিবারের লেনদেন

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ আজ সপ্তাহের প্রথম কার্যদিবস। রোববার (৪ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠামানার মধ্য দিয়ে কোন রকম লেনদেন চলছে বলে জানা গেছে। (সূত্রে ডিএসই ও সিএসই) 

জানা যায়, প্রথম কার্যদিবস এ দিনে লেনদেন শুরুর আধাঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৫ পয়েন্টে অবস্থান করে।  

 

ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ৩৭০ ও ২ হাজার ২১৫ পয়েন্টে দাঁড়ায়। এই সময়ের মধ্যে লেনদেন হয় ৪৭ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। 

তথ্য অনুযায়ী, ৪৬টি কোম্পানির শেয়ারের দাম বাড়ে, কমে ৩৪টির। অপরিবর্তিত থাকে ১০৭টির কোম্পানির শেয়ারের দাম।

বেলা সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-অ্যাপেক্স ফুডস, বসুন্ধরা পেপার, আমরা নেটওয়ার্ক, অ্যাপেক্স ফুট, জেমিনি সি ফুড, সেনাকল্যাণ ইনস্যুরেন্স, চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স, জেনেক্স, নাভানা ফার্মা ও ইস্টার্ন হাউজিং। এর আগে, আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৬ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ২ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে ৬ হাজার ২৪৩ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে লেনদেন শুরুর আধাঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪২০ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী হতে দেখা যায়।

আমাদের কাগজ/এম টি