নিজস্ব প্রতিবেদক
দেশে হাম এবং এ রোগের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তারা মারা যায়। এর মধ্যে তিন জন হামে এবং চার জন উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৪২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা ১৯৮।
১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ২৩১ জন। একই সময়ে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ২৯ হাজার ৫৪৯।
এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ হাজার ৭০৫ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৬ হাজার ৫২৭ জন।




















