আন্তর্জাতিক ১৫ মে, ২০২৬ ০৩:১৮

ইরানের পারমাণবিক অস্ত্র ঠেকাতে একমত চীন, দাবি ট্রাম্পের  

আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ইরান ইস্যুতে তাদের মধ্যে বিশদ আলোচনা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প জানান, দুই নেতাই হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার পক্ষে একমত হয়েছেন এবং ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে বিষয়ে উভয়েই একমত প্রকাশ করেছেন।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে এই আলোচনাকে অত্যন্ত সফল উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা এমন অনেক ভিন্ন ভিন্ন সমস্যার সমাধান করেছি, যা অন্য কেউ হলে হয়তো সমাধান করতে পারতো না।